আসছেন ববি কলিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ উদ্যোগে একটি কৌতুকের ক্লাব গড়ে তুলেছেন নাভিদ মাহ্বুব। নাম দিয়েছেন নাভিদ’স কমেডি ক্লাব। বারিধারার ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় এখানে আয়োজন করা হচ্ছে কৌতুকের আসর। সেগুলো নিয়মিত আসর। এবার একটু বড় আসরের আয়োজন করা হয়েছে। কারণ, এ আসরের জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন হলিউডের কৌতুকশিল্পী ববি কলিন্সকে। গ্র‌্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া এই শিল্পী ৯ এপ্রিল রাত ১০টা ও ১০ এপ্রিল সন্ধ্যা সাতটায় কৌতুক পরিবেশন করবেন গুলশানের আমাজন ক্লাবে।নাভিদ বলেন, ‘২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে আয়োজিত কৌতুক উৎসবে সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছিলাম আমি। ওখানে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেছি। সেই সূত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন কৌতুকশিল্পীর সঙ্গে আমার জানাশোনা আছে। এ দেশে বিভিন্ন সময়ে আমি তাঁদের আমন্ত্রণ জানাব।’ববি কলিন্সের কৌতুক পরিবেশনার ব্যাপারে তিনি বললেন, ‘ববি যেসব বিষয় নিয়ে কৌতুক করেন, আমি মনে করি সেগুলো এ দেশের দর্শকেরা খুব পছন্দ করবে। মোটেও অপরিচিত কিছু নয়।’