আসছেন রাভিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল থান্ডানিকে বিয়ের পর বলিউডের আলো ঝলমলে রুপালি পর্দা থেকে একরকম হারিয়েই গিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। কিছুদিন ধরে স্টার প্লাসে একটি কমেডি শোর বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি জানা গেল, তিনি বলিউডে ফের নিয়মিত হয়ে উঠতে যাচ্ছেন। ফেরার শুরুটা হচ্ছে বুঢ্ডা হোগা তেরা বাপ ছবি দিয়ে। ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে তিনি ছোট একটি চরিত্রে কাজ করেছেন। আবার টুইটারে তাঁর ভক্তদের উদ্দেশে বলেও দিয়েছেন, খুব বেশি কিছু যেন তাঁর কাছ থেকে আশা করা না হয়। ‘মামুলি কাজ করেছি। বলার মতো কিছু না।’ বললেন রাভিনা। ওয়েবসাইট।