আসছেন সাবিত্রী ও হারাধন বন্দ্যোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহ্নিশিখার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ও কাল শনিবার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক উৎসবের। আর এ উৎসবে অংশ নিতে আজ সকালে ঢাকায় আসছেন ভারতীয় চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের দুই খ্যাতিমান শিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায় ও হারাধন বন্দ্যোপাধ্যায়।সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুছ জানান, দুই দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আজ সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন হবে। অনুষ্ঠানে কলকাতার সমলয় এবং বাংলাদেশের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তিতে অংশ নেবেন।এদিকে স্বপ্ন পূরণ হতে চলেছে সাবিত্রীর। তাঁর জন্ম ১৯৩৭ সালে বাংলাদেশের কুমিল্লার কমলাপুরে। দেশ ভাগের পর চলে যান কলকাতায়। তারপর অনেকবার ইচ্ছা হয়েছে বাংলাদেশ দেখার। তবে সুযোগ পাননি। এবার সাবিত্রীর সেই সাধ পূরণ হচ্ছে। তিনি বাংলাদেশে আসছেন।