আসছেন সালমান ও ক্যাটরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর চার বাদে আবার এক পর্দায় দেখা যাবে তাঁদের। অনেকেই ধন্ধে পড়ে গিয়েছিল, এক থা টাইগার ছবিতে কি আদৌ সালমান খান আর ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখা যাবে? কারণ, ছবিটির প্রথম পোস্টারে ছিল কেবল সালমানের ছবি, দ্বিতীয়টিতে ক্যাটের। তবে এবার নতুন পোস্টারে তাঁদের দুজনকেই দেখে অবসান হলো গুঞ্জনের। ঘোষণা এসেছে, আগামী ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে রোমান্টিক-থ্রিলার এক থা টাইগার। ২০০৮ সালে মুক্তি পাওয়া যুবরাজ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও ক্যাটরিনা, তারপর বিরতি। তাই এই জুটি-ভক্তদের আগ্রহের পারদ উঠেছে অনেক ওপরে। আইএএনএস ও এনডিটিভি।