আসছেন সুনীলের ছেলে অহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের নায়ক-নায়িকারা তাঁদের ছেলেমেয়েদের সিনেমায় নিয়ে আসার ব্যাপারে অনেকটা প্রতিযোগিতায় নেমে পড়েছেন! সুনীল দত্ত, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, ববিতা থেকে শুরু করে অনিল কাপুর পর্যন্ত। এবার ওই তালিকায় নতুন অন্তর্ভুক্ত হতে চলেছেন সুনীল শেঠির ছেলে অহন। মাত্র ১৫ বছর বয়স অহনের। তবুও লেখাপড়ার ফাঁকে অহন তৈরি হচ্ছে বাবা সুনীলের রাস্তায় হাঁটার জন্য। এ ব্যাপারে সুনীল শেঠি এবং তাঁর স্ত্রী মানারও সম্মতি আছে বলে জানা গেছে। তবে সুনীল শেঠি জানিয়েছেন, ছেলে অহন এখন নিয়মিত শরীরর্চচা করে। অভিনয়ের পাশাপাশি অহন গান গাওয়া এবং গিটার বাজানোও শিখছে। জানা গেছে, অহন হতে চায় গায়ক-নায়ক। অনেকটা কিশোর কুমারের মতোই।