আসছেন সৌমিত্র ও শীর্ষেন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কাল মঙ্গলবার ঢাকায় আসছেন কলকাতার বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক আনন্দ-আড্ডায় অংশ নেবেন তাঁরা।

সাংবাদিক পীর হাবিবুর রহমানের সম্পাদনায় ১ ডিসেম্বর আসছে অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটকম। এ উপলক্ষে ‘কথা-কবিতা-গান’ শিরোনামে এক আনন্দ-আড্ডার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অভিনেতা রাজ্জাক, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এই আনন্দ-আড্ডায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশের কয়েকজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিসেবীকে।