আসছেন হরিহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শাস্ত্রীয় ও জনপ্রিয়—দুই ধারার গানের শিল্পী হরিহরণ ঢাকায় আসছেন। ১ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবেন তিনি।গজল থেকে পপ, খেয়াল কি ফিউশন—সংগীতের সব শাখাতেই নিজের নামটি প্রতিষ্ঠা করেছেন কর্ণাটকের ছেলে হরিহরণ। গান করেছেন অসংখ্য হিন্দি ছবিতে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সংগীতে ধারাবাহিক সাফল্য ও অনন্য স্বাক্ষর রাখার জন্য ২০০৪ সালে হরিহরণ ভূষিত হন পদ্মশ্রী পদকে।ঢাকায় হরিহরণের গানের এ অনুষ্ঠানটি আয়োজন করেছে প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হরিহরণের এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে কফি ওয়ার্ল্ড, এটসেটরা ও ডমিনাস পিত্জায়। আর টিকিটের মূল্য দুই হাজার ৫০০, দুই হাজার ২০০ ও এক হাজার ৮০০ টাকা।