আসছেন হলিউডের কার্লোস বারবোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) এবার আয়োজন করছে ‘ওয়ার্কশপ অন প্রোডাকশন ডিজাইন’ শিরোনামে কর্মশালা। আর কর্মশালাটি পরিচালনা করতে ঢাকায় আসছেন হলিউডের প্রখ্যাত প্রোডাকশন ডিজাইনার কার্লোস বারবোসা। আইএএফএমের নির্বাহী পরিচালক বিবেশ রায় জানান, তিন দিনের এই কর্মশালা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। হলিউডে কার্লোস বারবোসার উল্লেখযোগ্য কাজগুলো হলো—মাস্ক অব জরো, সাইকো, প্যাট্রিয়ট, ইনভিজিবল ম্যান, লস্ট, সিএসআই-মিয়ামি, টোয়েন্টি ফোর। এখন তিনি কাজ করছেন স্টিভেন স্পিলবার্গের সঙ্গে। পেশাদার, খণ্ডকালীন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা এখানে অংশ নিতে পারবেন। আগ্রহীদের আইএএফএম, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, বাড়ি-৫১০, সড়ক-৭, ধানমন্ডি ঠিকানায় যোগাযোগ করতে হবে। ফোন: ০১৫৫২৫৭৫০২০, ০১৭৪৮৩১৮৩০০।