আসল সৌন্দর্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেকআপের গুণে সুন্দরী! এমন বাঁকা মন্তব্য তো শোনাই যায় অনেকের বেলায়। আর যে-ই হোন, কারিনা কাপুরের বেলায় অবশ্য এ কথা চলে না। অন্তত সে রকমটাই প্রমাণ করতে চান কারিনা কাপুর। সামনে কারিনা কাপুর পিপল ম্যাগাজিনের প্রচ্ছদে আসছেন একদম বিনা মেকআপে।‘নকল চোখের পাপড়ি রংচঙে লিপস্টিক—এসব নয়। মানুষের আসল সৌন্দর্য লুকানো থাকে তার স্বাভাবিক চেহারায়।’ মন্তব্য কারিনার। সঙ্গে জানিয়েছেন, অতিরিক্ত মেকআপ কোনো কালেই পছন্দ ছিল না তাঁর।সামনে আসছে তাঁর অভিনীত মিলেঙ্গে মিলেঙ্গে। এ ছবিতে তাঁর সাবেক প্রেমিক শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন কারিনা। ওয়েবসাইট।