আসামে 'কোর্ট মার্শাল' ও 'আমিনা সুন্দরী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার থিয়েটার আর্ট ইউনিট এখন ভারতের আসামে। গত রোববার আসামের শিলচরে মঞ্চস্থ হলো এই দলের নাটক কোর্ট মার্শাল আর গতকাল সোমবার আমিনা সুন্দরী।
গত শুক্রবার আসামে যাওয়ার আগে থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ বারী জানান, আসামের একটি নাট্য সংগঠনের আমন্ত্রণে ৩২ সদস্যের একটি দল নিয়ে সেখানে যাচ্ছেন। কোর্ট মার্শাল আর আমিনা সুন্দরী—দুটি নাটকই বাংলাদেশের মঞ্চে দারুণ দর্শকপ্রিয়। কোর্ট মার্শাল নির্দেশনা দিয়েছিলেন এস এম সোলায়মান আর আমিনা সুন্দরী রোকেয়া রফিক বেবী।