আসিফ-অহনার 'ৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ ও অহনা।
আসিফ ও অহনা।

জীবনের অসম্পূর্ণতা আর অপূর্ণতার গল্প নিয়ে নির্মিতব্য ‘ৎ’ টেলিছবিতে জুটি হলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই টিভি তারকা আসিফ ও অহনা। বিশাল বাজেটের টেলিছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কামরান আহমেদ টগর ও কাজী সবুজ।
এরই মধ্যে টেলিছবিটির প্রথম লটের ছয় দিনের শুটিং সম্পন্ন হয়েছে কক্সবাজার, মহেশখালী, ঢাকার উত্তরা ও এর আশেপাশের এলাকায়। ক্যাট এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন আসিফ, অহনা, খালেকুজ্জামান, জোছনা আরাসহ আরও অনেকে।
টেলিছবি ‘ত্’ সম্পর্কে এর নির্মাতা কামরান আহমেদ টগর ও কাজী সবুজ জানিয়েছেন, টেলিছবির শিরোনামের সঙ্গে মিল রেখেই এর কাহিনি লেখা হয়েছে। ‘ৎ’ (খণ্ড ৎ) নামের শুরুই খণ্ড দিয়ে, অর্থাৎ অসম্পূর্ণ। ঠিক তেমনি টেলিছবিটির গল্পের চরিত্রগুলোর জীবনের অসম্পূর্ণতা আর অপূর্ণতাই ফুটে উঠেছে এখানে।