আসিফ-ডলির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন আসিফ ও ডলি সায়ন্তনী। চার বছর পর আসিফ ও ডলি সায়ন্তনী কি রূপ দেখাইলা চলচ্চিত্রের জন্য গান গাইলেন। গত বৃহস্পতিবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। আর সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। গান প্রসঙ্গে আসিফ বলেন, ‘আমি কিন্তু এখন নিয়মিত চলচিত্রের গান করছি। আমার আর ডলির গাওয়া এই গানটি কি রূপ দেখাইলা চলচ্চিত্রের টাইটেল গান। লোকধাঁচের এই গানটির কথা ও সুর বেশ ভালো লেগেছে। চলচ্চিত্রে আহমেদ রিজভীর লেখা প্রথম গান এটি। গানটি শুনে সবার ভালো লাগবে। আসিফ আরো জানান, ‘সম্প্রতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তৈরি একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে আরো কয়েকজন শিল্পীর কণ্ঠ রয়েছে।আসিফ ও ডলি সায়ন্তনী ২০০৮ সালে সর্বশেষ মেঘলা আকাশ নামের একটি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন।