আসিফের জন্য ‘মাটির ময়না’র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর মো. আসিফ মুজতবা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎ সার তহবিল সংগ্রহের জন্য আজ মাটির ময়না চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।ছবিটির পরিচালক তারেক মাসুদ বলেন, ‘এ সপ্তাহে রাজশাহীতে আমার নতুন ছবি রানওয়ের প্রদর্শনী হয়েছে। এখানে এসে আমি আসিফের কথা জানতে পারি। আজ শুক্রবার বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মাটির ময়নার দুটি প্রদর্শনী হবে। এই দুটি প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে পাওয়া সম্পূর্ণ অর্থই আসিফের চিকিৎ সার জন্য দেওয়া হবে।’