আহ! কী ভীষণ, টেলিভিশন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টেলিভিশন দিবস আজ। এ উপলক্ষে দেশ টিভিতে সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে প্রচারিত হবে টেলিভিশন নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান আহ! কি ভীষণ, টেলিভিশন। অনুষ্ঠানে প্রথম টিভি দেখার মজার অভিজ্ঞতা বলেছেন কবি নির্মলেন্দু গুণ, মুস্তাফা মনোয়ার, খুরশিদ আলম, ফজলুর রহমান বাবু, শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ, রিফাত চৌধুরী, বৃন্দাবন দাস প্রমুখ। আছে টেলিভিশন নিয়ে বিভিন্ন গান ও হাস্যরসাত্মক ঘটনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমজাদ সুজন।