আহ! হেলিকপ্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের উপস্থাপকরা আসছেন হেলিকপ্টারে চেপে। রীতিমতো জেমস বন্ড নয়তো বলিউডের ডন কায়দায়। অবিশ্বাস্য? হ্যাঁ সেই অবিশ্বাস্য ব্যাপারটাই ঘটে গেল ১৪ তম মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে। সকাল নয়টায় শুটিং। নীল-সাদা রঙা দুর্দান্ত এক হেলিকপ্টার সত্যি সত্যিই উড়ে এল স্কয়ার হাসপাতালের হেলিপ্যাডে। দ্বিতীয় দফায় উড়ল দুই উপস্থাপককে পেটে নিয়ে। তাঁদের হেলিকপ্টার থেকে নামার সিনেম্যাটিক দৃশ্য ধারণ করার জন্য ততক্ষণে তৈরি চিত্রগ্রাহক মিঠু মনির। নির্মাতা রেদওয়ান রনির হুঁশিয়ারি ভেসে এল কানে—‘ আসছে...রেডি।’ তারপর হেলিকপ্টারের পাখার প্রচণ্ড শব্দে ঢাকা পড়ে গেল সব। হেলিকপ্টারের পুরো দৃশ্যটির জন্য কৃতজ্ঞতা স্কয়ার পরিবার এবং গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফরের কাছে। এই ব্যয়বহুল কাজটি নির্বিঘ্নে সমাধা হয়েছে তাঁদের অসাধারণ সহযোগিতাপূর্ণ মনোভাবের সুবাদে।