আহত অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়ায় চড়া সহজ কর্ম নয়। আর ফিল্মি কায়দায় ঘোড়া হাঁকানো তো নয়ই। সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন অক্ষয় কুমার। একটি অনুষ্ঠানের অনুশীলনের অংশ হিসেবে অশ্ব চালনা করছিলেন অক্ষয়। সে সময়ই একটা খুঁটির সঙ্গে আঘাত লেগে হাঁটু মচকেছে তাঁর। কিন্তু হাঁটুর আঘাত নিয়ে বাড়ি বসে থাকবেন, তারও উপায় নেই। আহত হাঁটু নিয়েও তাঁকে ছুটতে হচ্ছে। মুখের হাসিটাও ধরে রাখতে হচ্ছে ঠিকঠাক। কারণ তাঁর তিস মার খান ছবির প্রচারণা বলে কথা। বেচারা অক্ষয়। ওয়েবসাইট।