আহত নাওমি ক্যাম্পবেল হুইলচেয়ারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক এক দুর্ঘটনায় পড়ে গিয়ে আহত হয়েছেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে বৈদ্যুতিক হুইলচেয়ারে করেই চলাফেরা করতে হচ্ছে তাঁকে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল? বড় ধরনের কোনো দুর্ঘটনার তথ্য জানাতে পারেনি কেউ। নাওমি ক্যাম্পবেল নিজেও এ সম্পর্কে কিছুতেই মুখ খুলছেন না। এক খবরে যুক্তরাজ্যের সান পত্রিকা জানিয়েছে, বৈদ্যুতিক হুইল চেয়ার, সেবিকা আর নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়েই ঘুরছেন ৪২ বছর বয়সী এ মডেল।