আহত নিতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকাল নিজেকে নিজে আয়নায় দেখলেই চমকে উঠছেন নেইল নিতিন মুকেশ। সারা গায়ে ছোট-বড় আঘাতের চিহ্ন। সব মিলিয়ে শরীরের অবস্থা যাকে বলে ভয়াবহ। লাফাঙ্গে পারিন্দে ছবিতে অভিনয় করছেন নিতিন। সে ছবির বিপজ্জনক মারধরের দৃশ্যে অভিনয় করতে গিয়েই তাঁর এ দশা। তবে লাভ নাকি হয়েছে একটাই, আঘাত আর মারের চিহ্নের জন্য আর মেকআপম্যানের সহায়তা খুব বেশি নিতে হচ্ছে না তাঁর। ‘প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আঘাত পাচ্ছি। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেই চমকে উঠি। এটি আমার এ পর্যন্ত করা সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি।’ মন্তব্য নিতিনের।