আহত শহীদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি র‌্যাম্বো রাজকুমার ছবিতে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন শহীদ কাপুর। প্রথমে বলা হয়েছিল, খুব গুরুতর কিছু নয়। কিন্তু এখন শোনা যাচ্ছে, মারামারির দৃশ্যে অভিনয় করার সময় পিঠে ও হাতে আগুন লেগেছিল শহীদের। ফলে খানিকটা আহত এই তারকা। সেরে উঠতে লেগে যাবে কয়েক সপ্তাহ। শনির দৃষ্টি যেন পিছু ছাড়ছে না এই তারকার! ক্যারিয়ারে মন্দা অবস্থা, চাইছিলেন প্রভু দেবার এই অ্যাকশন ঘরানার ছবিটি দিয়ে অ্যাকশন ছবির বউনি করবেন। কিন্তু তার মাঝেই এমন গন্ডগোল গোড়াতেই গলদ বাধিয়ে দিল! দুর্ঘটনার ব্যাপারে প্রভু দেবাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। বললেন, ‘ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছি। সঙ্গে বাচ্চা দুটিও যাচ্ছে।’ আইএএনএস।