আহত সাজু খাদেম, আসামি রাহুল আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই টেনিস বল নিয়েই যত কাণ্ড!
এই টেনিস বল নিয়েই যত কাণ্ড!

মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজনে মঞ্চে তখন দেশসেরা শিল্পীদের সেরা পারফরমেন্স চলছে। তিল ধারণের জায়গা নেই অডিটরিয়ামে। মঞ্চের পেছনে গ্রিনরুমে গিয়ে দেখা গেল, মেকআপ নিয়ে তৈরি হচ্ছেন ‘নো-বেইল’ বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন (স্বঘোষিত) জাদুশিল্পী কুলফি, অর্থাৎ সাজু খাদেম; আর মনে মনে কী সব জটিল জাদুমন্ত্র জপ করছেন! গলার লাল টাই ঠিক করে নিতে নিতে এদিকে তাকিয়ে যেই না একটা ক্লোজআপ হাসি দিলেন, অমনি কোত্থেকে যেন একটা টেনিস বল এসে পড়ল একেবারে তাঁর গায়ে! সাজু খাদেম কি কিছুটা আহত হলেন?
কিন্তু, এ কী ব্যাপার! এখানে তো বাচ্চাদের ক্রিকেট খেলার কথা না! তাহলে এই বল কোত্থেকে এল? পেছনে তাকিয়ে দেখি, গ্রিনরুমের দরজায় দাঁড়িয়ে জলের গান ব্যান্ড দলের দুই সদস্য রাহুল আনন্দ ও কনক আদিত্য। বলটি ছুড়ে সাজু খাদেমকে উদ্দেশ্য করে রাহুল বললেন, ‘যতবার বসবি, ততবার বল ছুড়ব। তোকে বসতে দেব না শয়তান! উঠে আয়!’ বুঝতে আর বাকি রইল না, এঁরা তিনজন একে অপরের খুব ভালো বন্ধু।
রাহুল জানালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াকালীন তাঁরা ক্লাসমেট ছিলেন, ছিলেন বেডমেটও! এফ রহমান হলে রুমে শুধু বিছানাই নয়, ভাগ হতো বাকি সব নিত্যপ্রয়োজনীয় জিনিসও।