আহত হয়ে হাসপাতালে শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাপি নিউ ইয়ার তাঁর জন্য আপাতত ‘আনহ্যাপি’ হয়ে গেল। শুটিং চলার সময় আহত হয়ে হাসপাতালে যেতে হলো শাহরুখ খানকে। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চোট গুরুতর নয় বলেই জানানো হয়েছে। তবে হাসপাতাল পর্যন্ত যেহেতু যেতে হয়েছে, চোটটা হেলাফেলারও নয়। মুম্বাইয়ে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফারাহ খানের এই ছবির শুটিং করছিলেন শাহরুখ। সে সময় শাহরুখের ওপর একটি দরজা ভেঙে পড়ে। শাহরুখের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘শুটিং চলার সময় তিনি ছোটখাটো একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। চোটটা গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।’ টিএনএন।