আহমদ রফিক ও মাখনকে স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসংগ্রামী আহমদ রফিক ও স্বাধীন বাংলা ছাত্র পরিষদের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাখনকে (মরণোত্তর) স্বর্ণপদক দিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়।বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।