আহমদ রফিককে রবীন্দ্রগুণী সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিককে ‘রবীন্দ্রগুণী’ সম্মাননায় ভূষিত করেছে খামখেয়ালি সভা। গত শনিবার খামখেয়ালি সভার নিউ ইস্কাটন কার্যালয়ে একটি আনন্দঘন অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আহমদ রফিক রবীন্দ্রনাথের স্বাক্ষর বহন করছেন। বিশ্বকবির গুণাবলি তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিচ্ছেন। আহমদ রফিক বলেন, জীবনে তিনি অনেক পুরস্কার-সম্মাননা পেয়েছেন। তবে জীবনসায়হ্নে এসে খামখেয়ালি সভার সম্মাননাটি তাঁর জন্য তাৎপর্যপূর্ণ। কারণ সার্বিক রবীন্দ্রচর্চার একটি সংগঠনের কাছ থেকে তিনি এ সম্মাননা পেলেন।
খামখেয়ালি সভার সভাপতি মাহমুদ হাশিম রবীন্দ্র অধ্যয়নের পাশাপাশি আহমদ রফিকের বিশাল সাহিত্যসম্ভার নিয়ে নতুন একটি কোর্স শুরুর পরিকল্পনার কথা জানান। বিশেষ অতিথি ছিলেন খামখেয়ালি সভার পৃষ্ঠপোষক আবিদ এ আজাদ। স্বাগত বক্তব্য দেন সভার সাধারণ সম্পাদক ফয়সাল ইবনে জামান।