আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে রিজভী ওয়াহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও রিজভী ওয়াহিদ
আহমেদ ইমতিয়াজ বুলবুল ও রিজভী ওয়াহিদ

এ সময়ের জনপ্রিয় গায়ক রিজভী ওয়াহিদের জন্য গান তৈরি করেছেন নন্দিত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আগামী বছরের শুরুর দিকে প্রকাশিত হবে রিজভী ওয়াহিদের দ্বিতীয় একক অ্যালবাম। সে অ্যালবামেরই দুটি গানের সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গান দুটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজনের কাজ শেষে গান দুটিতে কণ্ঠ দেবেন রিজভী।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘রিজভীর গাওয়া ‘‘চোখেরই পলকে’’ গানটির ভিডিও দেখেছি। খুব সুন্দর গায় সে। তাঁর গাওয়াতে ফিল্মি একটা ঢং আছে। ফলে যে কারও মনে ধরে যায় সহজে। সে আঙ্গিকেই তার জন্য গান দুটি করছি।’
রিজভী ওয়াহিদ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের গান আমার অনেক ভালো লাগে। তাঁর সুরে গাওয়ার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। এবার সেই সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করি, গান দুটি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, গত বছর লেজার ভিশন থেকে প্রকাশ পায় রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। অ্যালবামের ‘চোখের পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি বেশ জনপ্রিয় হয়। গানগুলোতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন শুভমিতা। গত ঈদ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে রিজভীর গাওয়া ‘শীতল মায়া’ গানটির ভিডিও।