আহমেদ রাজীবের অ্যালবামের মোড়ক খুললেন অনুপম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ রাজীবের তৃতীয় একক অ্যালবাম অথচ। ঢাকা নয়, রাজীবের এই অ্যালবামটি বেরিয়েছে ভারতের কলকাতা থেকে। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম মিন্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ১৪ জুন কলকাতার পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে অথচর মোড়ক খুলেছেন কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী অনুপম রায়। তিনি অথচর জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য রেখেছেন। দেশে ফিরে রাজীব জানান, কলকাতার বেসরকারি রেডিও ফিভার ১০৪ এফএমে অথচর রেডিও মুক্তি দেওয়া হয়েছে। ঈদের আগে ঢাকা থেকেও অ্যালবামটি প্রকাশ করা হবে।
অথচর সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। সংগীত আয়োজন করেছেন মাসুম হোসেন।
আহমেদ রাজীবের অন্য দুটি অ্যালবাম হলো কাচের ছবি আর যদিও।