আহসান মঞ্জিলে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে পুরান ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনী এবং ‘ইসলামিক আর্ট আর্কিটেকচারাল হেরিটেজ ইন ঢাকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুনীরা সুলতানা। সভাপতিত্ব করেন অধ্যাপক আলমগীর মুহাম্মদ সিরাজউদ্দিন।প্রদর্শনীতে জাদুঘরের নিজস্ব সংগৃহীত নিদর্শন এবং ঢাকা শহরের ইসলামি স্থাপত্যিক নিদর্শনের আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীতে আলোকচিত্রের সংখ্যা ৬৪। এ প্রদর্শনীর মাধ্যমে দর্শকেরা বাংলাদেশের ইসলামি শিল্পকলার উৎকর্ষ সম্পর্কে জানতে পারবেন। প্রদর্শনী আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।সেমিনারে ‘ইসলামিক আর্ট আর্কিটেকচারাল হেরিটেজ ইন ঢাকা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক নাজমা খান মজলিস। আলোচনা করেন অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ, অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ এবং মো. মোশারফ হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক পারভীন আহমেদ। রাইটার্স ক্লাবে কবিতাসন্ধ্যাবাংলাদেশ রাইটার্স ক্লাব গতকাল শুক্রবার সন্ধ্যায় কবি হাসান হাফিজের ৫৭তম জন্মদিন উপলক্ষে কবিতাপাঠের আসর ও মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিন বৈরাগী। হাসান হাফিজকে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। তিনি তাঁর বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন। পরে ছিল তাঁর কবিতা নিয়ে মুক্ত আলোচনা এবং ক্লাবের সদস্যদের কবিতাপাঠ। এতে অংশ নেন কবি বদরুল হায়দার, বিলু কবির, ফরিদ আহমেদ, নীলিমা চৌধুরী, পারু পারভীন, মালেক মাহমুদ প্রমুখ।শেষ হলো লালন উৎসবকুষ্টিয়া অফিস জানায়, লালনের মানবতার বাণী ছড়িয়ে শেষ হলো তাঁর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের উৎসব। লালন একাডেমির আয়োজনে এই উৎসবের শেষ দিনে গতকাল সন্ধ্যায় ছিল আলোচনা ও গানের আসর। লালন সাঁইয়ের ১২২তম তিরোধান দিবস উপলক্ষে ১৬ অক্টোবর এই উৎসব শুরু হয়েছিল। কালীগঙ্গা নদীর পাড়ে মূল মঞ্চে গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি সাংসদ বেগম সুলতানা তরুণ এ উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।