আহসান মঞ্জিলে শিশু-কিশোর চিত্রাঙ্কন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার দুপুরে স্বাধীনতা দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষে আহসান মঞ্জিল জাদুঘর আয়োজন করে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শিশু-কিশোরদের মোট চারটি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মোট চারটি বিভাগে ২৮৬ জন প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক কাঠামো দৃঢ় করে তোলে। তারা নিজেদের সুপ্ত প্রতিভাকে ভালোবাসতে শিখবে। যা ভবিষ্যতে তাদের জীবনের অন্য ধরনের উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-কিপার এ কে এম সাইফুজ্জামান।