আহসান মঞ্জিলে সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘ঢাকা, দ্য ক্যাপিটাল অব ইসলামিক কালচার ফর এশিয়ান রিজিয়ন ২০১২’ উদ্যাপন উপলক্ষে আজ শনিবার আহসান মঞ্জিল জাদুঘরে দিনব্যাপী সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।আজ সকাল ১০টায় সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।