আহসান হাবীব স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা কবিতায় স্বকীয় বৈশিষ্ট্যে ভাস্বর কবি আহসান হাবীব। সাহিত্য সাময়িকীর সম্পাদনার ক্ষেত্রেও রেখেছেন অনন্য কৃতিত্বের ভূমিকা। আজ ১০ জুলাই তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে সাহিত্যের ছোট কাগজ নহলী আলোচনা ও আবৃত্তিসন্ধ্যার আয়োজন করেছে।আজ বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলায় শুরু হবে অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন প্রাবন্ধিক আহমদ রফিক, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, কাজী রোজী, ইকবাল আজিজ প্রমুখ। অংশ নেবেন কবি পরিবারের সদস্যরা। নহলী সম্পাদক আহমেদ ফয়েজ সভাপতিত্ব করেবেন। পরে কবির কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম, মজুমদার বিপ্লব, রশানা শারমীন।