আহসান হাবীবের গল্প নিয়ে অ্যানিমেটেড ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বৃদ্ধ নারীকে অপহরণ করা হয়। এই অপহরণের মূলে রয়েছে একটি বিশাল হীরকখণ্ড। দুটি ছেলে ও একটি মেয়ে নানা রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করে। উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবের অ্যাকশন, কমেডি ও থ্রিলার ধাঁচের এই গল্প নিয়ে একটি থ্রিডি অ্যানিমেটেড ধারাবাহিক তৈরি হচ্ছে। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেবেন দেশের বিভিন্ন অভিনয়শিল্পীরা।অ্যানিমেটেড মেগা ধারাবাহিকটি প্রযোজনা করছে ডট-থ্রি প্রোডাকশন (প্রা.) লি.। আর এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে আভা-থ্রিডি। ডট-থ্রি প্রোডাকশন (প্রা.) লিমিটেডের মেহেদী হাছিব জানান, এই ধারাবাহিকটি তৈরিতে মায়া সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এই কার্যক্রম আরও দ্রুত করার জন্য কয়েকজন কার্টুনিস্ট অ্যানিমেটর সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তাঁরা। এই কার্টুনিস্ট অ্যানিমেটরদের প্রয়োজনীয় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছেন কার্টুনিস্ট আহসান হাবীব ও থ্রিডি শিল্পী আরিফ আহমেদ। আগ্রহীদের ডট-থ্রি প্রোডাকশন (প্রা.) লি., বাড়ি-৩৩, সড়ক-২, ব্লক-সি, রামপুরা, বনশ্রী ঠিকানায় যোগাযোগ করতে হবে। ফোন: ০১৭৫৪৭৫৬১৬৭, ০১১৯৭২৪৭৯৪০।