আহা...কী আনন্দ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৪২৫ সানসেট বুলেভার্ড, পশ্চিম হলিউড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। হলিউডের গিটার সেন্টারে বিখ্যাত সংগীতশিল্পীদের বাদ্যযন্ত্রের পাশাপাশি রয়েছে তাদের হাতের ছাপ। কয়েক দিন আগে বাপ্পা মজুমদার যুক্তরাষ্ট্রে কয়েকটি কনসার্টে অংশ নিতে যান। এখনো সেখানেই আছেন তিনি। ঢাকায় ফিরবেন ১৪ সেপ্টেম্বর। দেশে ফেরার আগেই বিখ্যাত সংগীতশিল্পী এরিক ক্ল্যাপটনের হাতের ছাপে হাত রেখে একটি ছবি তোলেন। ছবিটি ফেসবুকে নিজের পেজে পোস্ট করে বাপ্পা লিখেছেন, ‘গুরুর আশীর্বাদ। আহা...কি আনন্দ!’
যুক্তরাষ্ট্রের এই কনসার্টগুলোয় বাপ্পার সঙ্গে আরও আছেন সোলসের পার্থ বড়ুয়া। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এই দুই শিল্পী কানাডায় গান করেছেন।