আয়কর ঝামেলায় ক্যাটরিনা-প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের বাড়িতে আয়কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। আজ সোমবার সকালে এই দুই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়িতে এ অভিযান চালানো হয়। তঁাদের দুজনের বিরুদ্ধে কর ফঁাকির দেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, বলিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত এ দুই অভিনেত্রীকে ভারত সরকারের আয়কর বিভাগ থেকে কর পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি তঁাদের অর্থের উত্সের বিস্তারিত সবকিছু জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তঁাদের উত্তর সনে্তাষজনক মনে হয়নি কতর্ৃপক্ষের। তাই ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে কর কর্মকর্তারা অভিযান চালাতে বাধ্য হয়েছেন বলে জানা যায়।-দ্য টাইমস অব ইন্ডিয়া।