আয়করে শীর্ষে অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অগ্রিম আয়কর প্রদানে শীর্ষে উঠে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার আর দ্বিতীয় স্থানে এসেছেন অমিতাভ বচ্চন। আগামী অর্থবছরের জন্য এ মাসে অগ্রিম আয়কর হিসেবে অক্ষয় কুমার প্রদান করেছেন ১৮ কোটি রুপি। অমিতাভ প্রদান করেছেন ১২ কোটি রুপি। আয়কর প্রদানে তিন খানকে টপকে ওপরে উঠে এসেছেন অক্ষয় ও অমিতাভ। সালমান খান প্রদান করেছেন ১১ কোটি, শাহরুখ খান সাড়ে ১০ কোটি আর আমির খান আট কোটি রুপি।