আয়রন ম্যান—২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়রন ম্যানের লৌহবর্মের আড়ালের মানুষটি আসলে ধনকুবের এবং উদ্ভাবক টনি স্টার্ক (রবার্ট ডাউনি জুনিয়র)। এ তথ্য এখন আর অজানা নেই কারও কাছে। এবার তাঁর ওপর চাপ আসে আয়রনম্যানের প্রযুক্তি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করার। সরকার, সংবাদমাধ্যম ও সামরিক বাহিনীর ত্রিমুখী চাপের মুখে পড়েও এ কাজে রাজি হন না টনি। তাঁর ভয়, এর ফলে দুষ্টু লোকদের হাতে পড়তে পারে এই প্রযুক্তি। এদিকে অচিরেই নতুন শত্রুদের মুখোমুখি হয় টনি।