আয়ারল্যান্ডের ছবিতে প্রিয়তি

আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তবে বাংলাদেশি কোনো চলচ্চিত্রে নয়, অভিনয় করবেন আয়ারল্যান্ডের একটি

চলচ্চিত্রে। আইরিশ পরিচালক িকয়ারন ডেভিসের নতুন ছবি ওয়ান্ডারল্যান্ড-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এই মিজ আয়ারল্যান্ডকে। এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন তিনি। আয়ারল্যান্ড থেকে মুঠোফোনে প্রিয়তি বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের খবর। িকয়ারন ডেভিস আয়ারল্যান্ডের নামকরা পরিচালকদের একজন। তাঁর ছবিতে কাজ করা আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের।’ তিনি জানান, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালকের অধীনে প্রায় মাস দেড়েক অভিনয়-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তার পরই গত ১৯ অক্টোবর চুক্তি স্বাক্ষর করেন।
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, ‘ছবিতে আমি একজন প্রিন্সেসের ভূমিকায় অভিনয় করব।’ চলচ্চিত্রটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। তবে প্রিয়তি শুটিংয়ে যোগ দেবেন আগামী ৭ নভেম্বর। এই ফাঁকে সপ্তাহ খানেকের জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে তাঁর। একটি অলাভজনক সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে কয়েক দিনের জন্য বাংলাদেশে আসছেন তিনি।
প্রিয়তি প্রায় ১৩ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন। এ বছরের শুরুতে তিনি মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে দুই সন্তানসহ স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বসবাস করছেন তিনি।