ই-বই উন্মোচন করল বেঙ্গল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীময় ছড়িয়ে থাকা বাঙালি সাহিত্যানুরাগীদের কাছে সহজে বাংলা সাহিত্যসম্ভার পৌঁছে দিতে ই-বই প্রকাশের উদ্যোগ নিয়েছে বেঙ্গল পাবলিকেশন্স। সহযোগিতা করেছে ব্লুজ কমিউনিকেশনস।
শুরুতে ৯০টি বই দিয়ে যাত্রা শুরু করছে www.bengaleboi.com। গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে আনুষ্ঠানিভাবে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বেঙ্গল পাবলিকেশন্সের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ‘সংস্কৃতির সব কটি অঙ্গনকে একত্র করতে পারলে মানুষের মানসিকতা বদলানো সম্ভব হবে। সে জন্য আমরা চলচ্চিত্র, সংগীত, চিত্রকলা ও সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছি। এবার কাজ শুরু হলো ই-বুক নিয়ে।’ অনুষ্ঠানে দর্শকদের সামনে ই-বইয়ের লোগো আঁকেন শিল্পী কালিদাস কর্মকার।