ই-মেইলে মনীষার বিয়ের নিমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরই মধ্যে মনীষা কৈরালার বিয়ের খবর অনেকেরই জানা হয়ে গেছে। নতুন খবর হলো, আগামী জুনের মধ্যে মনীষা তাঁর হাতের কাজ সব গুছিয়ে নিচ্ছেন। তাই এখন ব্যস্ত সময় কাটছে তাঁর। মা সুষমা কৈরালা ব্যস্ত মেয়ের বিয়ের নিমন্ত্রণ নিয়ে। বেছে বেছে মনীষার পছন্দের পরিচালকদের ই-মেইলে নিমন্ত্রণ পাঠাচ্ছেন তিনি। এই তালিকায় আছেন মণি রত্নম, শেখর কাপুর, সঞ্জয় লীলা বানসালি, সুভাষ ঘাই, রাজকুমার সন্তোষি, শঙ্কর ও বিধু বিনোদ চোপড়ার মতো নির্মাতা। নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে মনীষার বিয়ের কথা পাকা। ওয়েবসাইট।