ইংরেজি ভাষায় ‘সালাম সালাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল জব্বারের গাওয়া ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি এবার ইংরেজি ভাষায় গাওয়া হচ্ছে। ফজল-এ খোদার কথায় গানটির সুর করেছিলেন শিল্পী নিজেই। এবার বাংলা ও ইংরেজি ভাষায় গানটিতে কণ্ঠ দিচ্ছেন আবদুল জব্বারের ছেলে মিঠুন জব্বার। গানটিতে কণ্ঠ দেওয়ার ব্যাপারে মিঠুন বললেন, ‘বাবার গাওয়া গান নতুন করে গাইতে পারছি, এটা আমার জন্য বিরাট পাওয়া। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’ আবদুল জব্বার বললেন, ‘গানের সুর ঠিক রেখে যদি ইংরেজিতে গাওয়া যায়, এতে দোষের কিছু দেখছি না। বিদেশিরাও এখন গানটি বুঝতে পারবে। তবে ইংরেজিতে অনুবাদ করা সহজ কাজ নয়। গানের অর্থ ও আবেদন যেন অক্ষুণ্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’