ইংরেজিতে হুমায়ূন আহমেদের দুটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি ছিল গ্রন্থের প্রকাশনা উপলক্ষে। সেখানে বই নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এল দেশের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতি, তাঁর বিয়োগব্যথা আর দেশ নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেসব প্রসঙ্গও।গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল হুমায়ূন আহমেদের উপন্যাস কে কথা কয় এবং আত্মজৈবনিক রচনার সংকলন আপনারে খুঁজিয়া বেড়াই-এর ইংরেজি অনুবাদের প্রকাশনা অনুষ্ঠান। উপন্যাসটি হু স্পিকস নামে অনুবাদ করেছেন জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানিয়া হোসেন। আত্মজৈবনিক গ্রন্থটি হুমায়ূন আহমেদের আমার ছেলেবেলা, হোটেল গ্রেভারইন, মে ফ্লাওয়ার, অনন্ত অম্বরে, আমার আপন আঁধার ও এই আমি বইগুলো থেকে নির্বাচিত রচনা সংকলিত করে অনুবাদ করেছেন কলকাতার বিশিষ্ট অনুবাদক প্রকৌশলী শশবিন্দু চৌধুরী। এ বইটির নাম লিংগারিং লুক অ্যাট ডেস গন বাই। বই দুটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সফি আহমেদ ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। হুমায়ূনের অনুরাগীদের অনুষ্ঠানে স্বাগত জানান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।পৌষ মেলা আজ শেষরমনার বটমূলে পৌষ মেলা শেষ হচ্ছে আজ রোববার। গত শুক্রবার থেকে শুরু হয়েছিল তিন দিনের এ মেলা। গতকাল দ্বিতীয় দিনেও দুটি অধিবেশন ছিল মেলামঞ্চে। সকালের অধিবেশনে ছিল রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, আকরামুল ইসলাম, মহাদেব ঘোষ, সুমা রানী রায়, নাসিমা শাহীন ও সফিউল আলমের একক গান। এ ছাড়া দলীয় সংগীতে ছিল বহ্নিশিখা, নিবেদন, ক্রান্তি, উদীচী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দলীয় আবৃত্তিতে ছিল ঢাকা স্বরকল্পন। নটরাজ ও স্পন্দনের শিল্পীরা পরিবেশন করেন নৃত্য। বিকেলে জনসমাগম হয়েছিল প্রচুর। সংগীত, আবৃত্তি, নৃত্য ছাড়াও এ পর্বে বিশেষ আকর্ষণ ছিল টাঙ্গাইলের শিল্পীদের পরিবেশনায় সংযাত্রা। আজ শেষ দিন মেলামঞ্চে অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। গানবাজনা শোনার সঙ্গে রসনা তৃপ্তিরও আয়োজন রয়েছে মেলায়। স্টলগুলোতে রয়েছে শীতের রকমারি পিঠাপুলির সম্ভার।কাল-কালান্তরে কয়েকজনকেউ চলে গেছেন মহাকালের অংশ হয়ে, এখনো লেখনী অব্যাহত রেখেছেন তাঁদের সহযাত্রীদের কেউ। গতকাল শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে কাল-কালান্তরে কয়েকজনকে স্মরণ নামের অনুষ্ঠানে ও শ্রদ্ধা নিবেদন করা হলো কবি আবুল হাসান, হাসান হাফিজুর রহমান, শামসুর রাহমান, লেখক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবি নির্মলেন্দু গুণের প্রতি। আবৃত্তি করা হলো তাঁদের কবিতা। অনুষ্ঠানের আয়োজন করেছিল সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শিল্পিত। প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, সভাপতিত্ব করেন সৈয়দ হাসান ইমাম। অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট দিনের অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত শুক্রবার থেকে। উদ্বোধনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। গতকাল শনিবার বিকেল চারটায় ছিল ক্যাসল ইন দ্য স্কাই সিনেমার প্রদর্শনী। জাপানি নির্মাতাদের তৈরি কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে দ্বিতীয় প্রদর্শনী ছিল সন্ধ্যা ছয়টায়। গতকাল আয়োজকেরা জানালেন, প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় দুটি করে প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনীর জন্য শিশুতোষ ছবিগুলোই বাছাই করা হয়েছে। উৎসবে প্রায় অর্ধশত সিনেমা দেখানো হবে। দেখতে কোনো টিকেট লাগবে না।জয় অব প্রিন্টধানমন্ডির দৃক গ্যালারিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘জয় অব প্রিন্ট’ নামের কর্মশালাভিত্তিক ছাপচিত্রের প্রদর্শনী। ইউডার চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্রদের সংগঠন ড্রয়িংরুম গ্রুপ এর আয়োজন করেছে। ড্রয়িংরুম গ্রুপের ১৫ শিল্পী রশীদ আমিনের তত্ত্বাবধানে গত মাসে একটি ছাপচিত্র কর্মশালায় অংশ নেন। ওই কর্মশালার ছবি নিয়েই এ প্রদর্শনী, চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্ধশত কাজ রয়েছে প্রদর্শনীতে।কিবরিয়া ছাপচিত্র মেলার মেয়াদ বাড়ল ঢাকা আর্ট সেন্টারে কিবরিয়া ছাপচিত্র মেলায় শিল্পানুরাগীদের সমাগম হয়েছে বিপুল। গতকাল শনিবার ছিল নির্ধারিত শেষ দিন। তবে দর্শক-ক্রেতার ব্যাপক সাড়া পাওয়ায় মেলার মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। সবার জন্য ছাপচিত্র—এই ভাবনা নিয়ে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মদিন উপলক্ষে বছরের প্রথম দিন থেকে এই মেলার আয়োজন করা হয়। এখানে সুলভ মূল্যে আগ্রহীরা শিল্পকর্ম সংগ্রহ করতে পারবেন।