ইংলিশ ফিল্ম ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ইংলিশ ফিল্ম ফেস্টিভ্যাল-২০১২ শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ‘লার্নিং থু্র ইন্টারটেইনমেন্ট’ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে হেলেন অব ট্রয়, টম জোনস, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, রোমিও জুলিয়েট এবং লালন শাহকে নিয়ে নির্মিত মনের মানুষ সিনেমা দেখানো হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ফয়েজ এম সিরাজুল হক। এ ছাড়া ইংরেজি বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।