ইউ-টার্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক ইউ-টার্ন। নাটকটি লিখেছেন এবং পরিচালনা আশফাক নিপুণ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রভা প্রমুখ। রহমানকে দেখলে বোঝার উপায় নেই যে সে একজন ড্রাইভার। ফিটফাট, সুন্দর করে কথা বলার চেষ্টা করে। টাকা মেরে খাওয়ার মধ্যে কোনো রকম অপরাধ দেখে না সে। কিন্তু একটা জিনিসকে সে অন্ধের মতো ভালোবাসে; সেটা হলো, তার গাড়ি। আসলে তার গাড়ি নয়, তার মালিকের গাড়ি। একদিন ছিনতাইকারীর পাল্লায় পড়ে সে। চারজন ছিনতাইকারী আর সে একা। ছিনতাইকারীরা গাড়িটি নিয়ে যাবেই আর সে কোনোভাবেই তার গাড়ি এদের হাতে তুলে দেবে না।