ইউএনএফপিএ ও বামবার কনসার্ট এবার খুলনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যৌথভাবে আবারও আয়োজন করেছে কনসার্ট। এবার কনসার্ট হবে খুলনায়, ৭ ডিসেম্বর খুলনা স্টেডিয়ামে। তরুণদের জন্য আয়োজিত এই কনসার্টের শিরোনাম: ‘নারীর প্রতি সহিংসতাকে “না” বলুন: সত্যিকারের পুরুষ হোন’। এবার কনসার্টে গান করবে নগরবাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, দলছুট, প্রমিথিউস, শিরোনামহীন, মেকানিক্স, নেমেসিস, লালন, বেদুইন ও দৃক। ইউএনএফপিএর চিফ অব অপারেশনস আফসানা তাহের বলেন, ‘নারীর প্রতি সহিংসতা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। আমরা চাই এ ব্যাপারে দেশের যুবসমাজকে সচেতন করতে। আর তা গানের মধ্য দিয়ে।’ বামবার সহসভাপতি ফুয়াদ নাসের বলেন, ‘এবারই প্রথম খুলনায় কনসার্ট করছে বামবা।’