ইউটার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটার্ন ছবির দৃশ্য
ইউটার্ন ছবির দৃশ্য

অপরাধ জগতের মাফিয়াদের নিয়ে ইউটার্ন ছবির গল্প। পরিচালক আলভী আহমেদ জানান, ছবিতে অ্যাকশন জমানোর জন্য যতটুকু প্রেম দরকার, ততটুকু প্রেম নিয়েই ছবির গল্প তৈরি হয়েছে।
কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভার্সাটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিতে অভিনয় করেছেন আইরিন, সোনিয়া হোসেন, মৌটুসি বিশ্বাস, আরশাদ আদনান, শহীদুজ্জামান সেলিম, শিপন, মিশা সওদাগর, ইরফান সাজ্জাদ প্রমুখ।
ছবিতে গান লিখেছেন কবির বকুল, আসিফ ইকবাল, সায়ান কবন্দ। গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, ফুয়াদ, তৌফিক, অদিত, শোয়েব ও জয়িতা। সংগীত পরিচালনা করেছেন অদিত ও রোকন ইমন। আবহ সংগীত করেছেন ইমন সাহা।
ছবির গল্প, চিত্রনাট্যও আলভী আহমেদ নিজেই লিখেছেন।