ইউনিসেফে মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরেরও বেশি সময় ধরে শিশু অধিকার নিয়ে কাজ করছেন। শিশুশ্রম ও শিশুপাচার বন্ধে ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। মাধুরী দীক্ষিত এবার ইউনিসেফের ‘শিশু অধিকারবিষয়ক তারকা পরামর্শক’ হিসেবে যোগ দিলেন।
সামনের বছরগুলোয় মাধুরী ভারতজুড়ে ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। ইউনিসেফের পক্ষে পরামর্শক হিসেবে কাজ করবেন। আলোচনা করবেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। পাশাপাশি অংশ নেবেন তহবিল গড়ে তোলার বিভিন্ন কর্মসূচিতে। প্রথম কর্মসূচি হিসেবে মাধুরী ২৬ জুন মধ্যপ্রদেশের একটি গ্রাম পরিদর্শনে যাচ্ছেন। বলিউড হাঙ্গামা।