ইউরোপ সফরে রুনা লায়লা-রিজিয়া পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ সফরে গেলেন রুনা লায়লা ও রিজিয়া পারভীন। টানা তিন সপ্তাহ দুজন সফর করবেন স্পেন, সুইজারল্যান্ড, ইতালি ও বেলজিয়াম। জানা গেছে, চার দেশে অন্তত ১০টি স্টেজ শোতে অংশ নেবেন দুজনে। প্রবাসী বাঙালীদের আগ্রহে শিল্পী-আয়োজক জাহাঙ্গীরের আয়োজনে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন। এ আয়োজন শেষে রুনা লায়লা ও রিজিয়া পারভীনের দেশে ফেরার কথা মে মাসের ১২ তারিখে।রিজিয়া পারভীন বলেন, ‘এর আগেও আমি ইউরোপের বিভিন্ন দেশে শো করেছি। তবে রুনা আপার মতো একজন শিল্পীর সঙ্গে এমন লম্বা সফরে অংশ নেওয়ার সুযোগ হয়নি। এটাকে আমার সৌভাগ্যই বলতে হবে। আশা করছি, আমাদের এই সফরটা সফলভাবে সম্পন্ন করে শিগগিরই দেশে ফিরব।’