ইউরোপ সফরে ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। চেক রিপাবলিক সিনেমা মুন্ডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’। জানিয়েছে ছবিটির প্রযোজক সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৮৫তম অস্কার আসরে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি। তারই ধারাবাহিকতায় এবারে ইউরোপে পা রাখল ছবিটি।গত ২৭ ফেব্রুয়ারি চেক প্রজাতন্ত্রের বার্ন শহরে আন্তর্জাতিক এ চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে, চলবে ৬ মার্চ পর্যন্ত। উত্সবে এ বছর অস্কারের জন্য মনোনীত আফগানিস্তান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, ভারত, ইতালি, জাপান, মরক্কোসহ ৪১টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।আট দিনব্যাপী এ উত্সবে প্রদর্শিত হচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’। ২ মার্চ স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় ছবিটি প্রদর্শিত হয়েছে। এ ছাড়া, আজ ৩ মার্চ রাত সাড়ে আটটায় ছবিটি আবার দেখানো হবে।