ইউসুফ হাসান ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মঞ্চস্থ হলো নাট্যকেন্দ্রের প্রযোজনা দুই যে ছিল এক চাকর। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এই নাটকে চাকর চরিত্রে অভিনয় করেছেন ইউসুফ হাসান। তবে ইউসুফ হাসান অর্ক নামেই পরিচিত। সাক্ষাত্কার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ‘দুই যে ছিল এক চাকর’ প্রযোজনায় আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই...দুই যে ছিল এক চাকর একটি কমেডি নাটক। নাটকে আমার চরিত্রটি একজন চাকরের, যার মধ্যে আছে ভয়াবহ ক্ষুধা। এই ক্ষুধা মানুষের অন্তর্গত বিভিন্ন আকাঙ্ক্ষার পরিচয়বাহী। গোটা নাটকের মধ্যে চাকর চরিত্রটি তার বাস্তবতায় দাঁড়িয়ে নানা সামাজিক অসংগতির সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ামূলক বিভিন্ন আচরণ করে। চরিত্রটি বর্ণিল। একই সঙ্গে অভিনেতা হিসেবে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে এর মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপটে চাকর চরিত্রটি রূপায়ণের ক্ষেত্রে আপনি কোন ধরনের পদ্ধতি অনুসরণ করেছেন?দুই যে ছিল এক চাকর প্রযোজনাটির অভিনয়শৈলী স্টাইলাইজিড—একটু উচ্চকিত। গোটা নাটকেই প্রচুর শারীরিক কসরত রয়েছে। ফলে চরিত্র নির্মাণের ক্ষেত্রে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। নির্দেশকের নির্দেশনা ও নাট্য-পাণ্ডুলিপি অনুসরণে আমি প্রথম অভিনীত চরিত্রকে বিশ্লেষণ করেছি। সে সময় চরিত্রটির অতীত নিয়ে ভাবতে গিয়ে আমি ভাবলাম, সে একসময় চট্টগ্রাম বন্দরে কুলির কাজ করত। বাস্তবতার প্রয়োজনে যেকোনো চাকরির ওপর তাকে নির্ভর করতে হয়। এরপর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ দেখতে দেখতে চাকরি বদল তার একটি লক্ষণে পরিণত হয়...এসব ভেবেছি। চরিত্রটির মানস নির্মাণে অনুসরণ করেছি স্তানিস্লাভস্কির পদ্ধতি। তবে অভিব্যক্তির ক্ষেত্রে কমেডিয়া ডেল আর্তে অনুসরণ করতেই হয়েছে।চরিত্রটি নিয়ে কত দিন কাজ করেছেন?সাড়ে তিন মাস একটানা কাজ করেছি। তবে পাণ্ডুলিপি পাঠ চলছিল আরও আগে থেকে। ইতালির কমেডিয়া ডেল আর্তের অনেক বিষয় ও উপাদান এই নাটকে ব্যবহূত হয়েছে। ফলে কমেডিয়া ডেল আর্তেকে বিশ্লেষণ করতে হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। এ ছাড়া বিভিন্ন রকম শারীরিক কসরত তো ছিলই। সব মিলিয়ে অনেক দিন সময় লেগেছে। আনন্দের কথা যে মঞ্চে আসার পর দর্শক আমার চরিত্র, সর্বোপরি প্রযোজনাটি খুব ভালোভাবে গ্রহণ করেছেন।একজন নাট্যকর্মী হিসেবে এখন মঞ্চনাটকের প্রধান সংকট কী বলে মনে করেন?অনেক সংকট আছে। এর মধ্যে অন্যতম হলো তরুণদের মধ্যে এখন যাঁরা থিয়েটার করতে আসছেন, সেখান থেকে সত্যিকারের থিয়েটারের লোক পাওয়া যাচ্ছে কম। থিয়েটার আসা তরুণেরা এখন অধিকাংশ ক্ষেত্রে থিয়েটার থেকে প্রশিক্ষণ নিয়ে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা টেলিভিশন বা চলচ্চিত্র মাধ্যমে কাজে লাগাতে আগ্রহী। থিয়েটার, টেলিভিশন ও চলচ্চিত্র—প্রতিটিই যে ভিন্ন ভিন্ন শিল্পমাধ্যম, সেটি আমরা বোধ হয় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারছি না। আপনি নাটক বিষয়ে পড়ান, নির্দেশনা দেন, আবার অভিনয় করেন। এর মধ্যে কোনটি আপনার প্রিয় বিষয়?আমার সব কর্মকাণ্ডই নাটক নিয়ে। ফলে একটির সঙ্গে আরেকটির কোনো বিরোধ নেই। আমার প্রিয় বিষয় অভিনয় এবং নাট্যবিষয়ক গবেষণা।