ইচ্ছা পূরণ হলো না ন্যান্সির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ইচ্ছা ছিল নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে জীবনের প্রথম জাতীয় পুরস্কারটি নেবেন। কিন্তু শেষ পর্যন্ত নিজে উপস্থিত থেকে ন্যান্সির সেরা কণ্ঠশিল্পীর জাতীয় পুরস্কারটি আর গ্রহণ করা সম্ভব হয়নি। কারণ মেয়ের অসুস্থতা।এ কারণেই গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে ন্যান্সির জীবনের প্রথম জাতীয় পুরস্কারটি গ্রহণ করা সম্ভব হলো না। ইচ্ছা পূরণ হলো না ন্যান্সির।এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘প্রথমদিকে বাহরাইনের একটি শোতে অংশগ্রহণের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। পরে বাহরাইনের শোটি পিছিয়ে গেলে প্রধানমন্ত্রীর হাত থেকে নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের ব্যাপারে নিশ্চিত হই। কিন্তু হঠাত্ করেই মেয়ের অসুস্থতার কারণে তা আর সম্ভব হলো না। বঞ্চিত হলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করার সুযোগ। অনেক ভালো লাগত পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করতে পারলে।’মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে কণ্ঠ দিয়ে ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পান ন্যান্সি। একই ছবির জন্য কুমার বিশ্বজিত্, হাবিব ও শফিক তুহিনও পুরস্কার পেয়েছেন।