ইডিপাস অবলম্বনে ‘রাজা হিমাদ্রি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ইডিপাস অবলম্বনে রাজা হিমাদ্রি নাটকের কারিগরি মঞ্চায়ন হলো গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাট্যদল দৃষ্টিপাত এই নাটক মঞ্চে এনেছে। নাটকটির অনুবাদক শম্ভু মিত্র। রূপান্তর ও পুনঃ সম্পাদনা এবং নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর। এই নাটকে রাজা ইডিপাসের সত্যানুসন্ধানের যে প্রবল নিষ্ঠা তার সঙ্গে সমকালীন সমাজের নানা সমস্যা সংকটকে সমন্বয় করে নাটকটির নবরূপায়ণ করা হয়েছে বলে নির্দেশক জানান। আগামী জুন মাস থেকে নাটকটির নিয়মিত মঞ্চায়ন শুরু হবে বলে নির্দেশক জানান।