ইতালি যাচ্ছে এলআরবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ আগস্ট ইতালি যাচ্ছে ব্যান্ড এলআরবি। ২৫ আগস্ট এক কনসার্টে অংশ নেবে জনপ্রিয় এই ব্যান্ড। কনসার্টটির আয়োজন করছে ইতালির বাংলাদেশি কমিউনিটি। ইতালির মিলান শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকের মনসা শহরে বসছে এই আয়োজন।আড়াই ঘণ্টার কনসার্টে নিজেদের জনপ্রিয় এবং নতুন গানগুলো করবে এলআরবি। আইয়ুব বাচ্চুসহ ব্যান্ডের সবাই এই সফরে থাকছেন। ব্যান্ডটির ম্যানেজার শামীম আহমেদ বললেন, ‘দেশের বাইরে গেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আত্মার টান অনুভব করি আমরা। তাই বরাবরই চমৎকার অভিজ্ঞতা হয় দেশের বাইরের সফরগুলোতে। এবারও আশা করি উপভোগ্য হবে আমাদের গানগুলো।’গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ঘুরে এসেছিল এলআরবি। এর মাঝে নিজেদের অ্যালবামের কাজও গুটিয়ে এনেছে তারা। কনসার্ট শেষে ২৮ আগস্ট তারা ইতালি থেকে ফিরবে।